Thursday, January 19, 2012

গুয়ান্তানামো

দশ বছর আগে, মোয়াজ্জেম বেগ নামে এক ব্যক্তি, তার বাসা থেকে পাকিস্তানি ও মার্কিন গোয়েন্দা এজেন্ট দ্বারা অপহৃত হয়। তার পর তাকে গুয়ানতানামোতে নিয়ে আটক করা হয়। মোয়াজ্জেম বেগকে গুয়ান্তানামোতে আটকের পর, প্রথম কথাই হল, তুমি এখন যুক্তরাষ্ট্রের সম্পত্তি এবং তোমার কোন অধিকার বলে কিছু নাই। এই ভাবে অধিকার কেরে নিয়ে অন্যান্য বন্দিদের সাথে তাকে দশ বছর গুয়ান্তনামোর কারান্তরালে রেখে দেয়া হয়। ৩১ জানুয়ারি, ২০০২ এ যখন পাকিস্তানি ও মার্কিন গোয়েন্দা এজেন্ট মোয়াজ্জেম বেগের ইসলামাবাদের বাসা থেকে মধ্যরাতে, পরিবারের সদস্যদের সামনে থেকে আটক করে নিয়ে যায়, তখনই সে উদ্ধারের আশা ছেড়ে দেয়। অস্ত্রের মুখে তাকে আটক করে, বিভিন্ন সামরিক কারাগারে রাখা হয়, এর মধ্যে, বাগ্রাম, কান্দাহার এবং সর্বশেষে গুয়ান্তনামো ব্যয়তে তাকে আটক রাখা হয়। প্রথম তিন বছর মোয়াজ্জেমকে কঠিন অগ্নিপরীক্ষার ভিতর দিয়ে যেতে হয়। এই সময় তাকে শারীরিক ভাবে ভীষণ অত্যাচার করা হয়, যেমন যখন তখন মুখে ঘুষি মারা, লাথি মারা, জোর করে উলঙ্গ করা, জোর করে দাড়ি কামাতে বাধ্য করা ইত্যাদি। বাড়ির টয়লেটের চাইতেও ছোট একটা রুমে তাকে থাকতে দেয়া হয়। এর মধ্যই ৩০০ বার জিজ্ঞাসাবাদ করা হয়। কখনো কখনো হাত মোচরে পিছনের দিকে বেধে রাখা হতো। আবার কখনো কখনো হাতের সাথে পা বেধে ঝুলিয়ে রাখা হতো। কখনো কখনো তার সামনে পবিত্র কোরআন শরিফকে অবমাননা করা হতো। আবার কখনো ভয় দেখানের জন্য অত্যাচারের ভিডিও চিত্রও দেখানো হতো। একদিন তার সামনেই দুই জন লোককে পিটিয়ে হত্যা করা হয়। মোয়াজ্জেম বেগকে বিশ্বের সবচাইতে শক্তিশালী আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করে। এর মধ্যে, সিআইএ, এফবিআই, এমআই ফাইব, সিআইটিএফ, মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা এবং আরও অনেকেই। অন্য দেশের গোয়েন্দাদেরকেও সুযোগ দেয়া হয়, গুয়ান্তানামোতে বন্দিদেরকে নিজের দেশের ব্যাপারে জিজ্ঞাসা করতে। এমনকি কর্নেল গাদ্দাফির গোয়েন্দাদেরকেও সুযোগ দেয়া হয়েছিল এখানে বন্দিদেরকে জিজ্ঞাসাবাদ করতে। আটক অবস্থায়, রূপক বা বাস্তব, কোন ভাবেই মোয়াজ্জেমের বিরুদ্ধে কোন আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

No comments: